কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক হাজতিকে নির্যাতনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় তাঁকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয় বলে নিশ্চিত করেন কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারে প্রায় ৪০ মাস ধরে বন্দি আছেন পাপিয়া। ২৭ বছরের সাজাপ্রাপ্ত পাপিয়াকে জেল বিধি অনুযায়ী ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়।
তিনি রুনা লায়লা নামের এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করে তাঁর কাছ থেকে টাকা-পয়সা লুট করে নেন বলে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের পর গঠন করা হয় দুটি তদন্ত কমিটি। এর মধ্যেই তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলো।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- আলেফ অ্যারোনটিকস’র উড়ন্ত গাড়ি এবার যুক্তরাষ্ট্রে!
- এবার নারীদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের!
- রাজশাহীতে পুকুর থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার
- রাজশাহী ও সিলেট মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
- ‘প্রিয়তমা’ দেখতে স্টার সিনেপ্লেক্সে হাজির প্রতিমন্ত্রী
- সিলেটে সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- বাংলাদেশ ব্যাংকে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার
- বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ভারতের ছয় কাঁচামরিচ বোঝাই ট্রাক ঢুকলো দেশে
- কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়
এনএএন টিভি

Comments are closed.