বাংলাদেশ ব্যাংকে ২ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৪ জুলাই)।
রোববার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার (৪ জুলাই) ২ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে।
এ নিলামে ৩ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের বন্ড ইস্যু করা হবে।
এ বন্ডের জন্য বার্ষিক কাট অব ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ষাণ্মাষিকভিত্তিতে পরিশোধ করতে হবে।
ব্যাংক আরও জানায়, নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে।
তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও নিজস্ব খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে।
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে
নিলামে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় ব্যাংকে স্থাপিত এমআই মডিউল-এর মাধ্যমে বিড দাখিল করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।
এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও
আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন :
- বিশ্বকাপের চূড়ান্ত পর্বে শ্রীলঙ্কার অবস্থান নিশ্চিত!
- বন্ধুর বিয়ে, তাই কাঁচামরিচ শ্রেষ্ঠ উপহার!
- মৌসুমি ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া চামড়ার দাম নিয়ে
- কাঁচামরিচের পর আদার ঝাঁঝ বাড়ছে এবার!
- ৫দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম শুরু
- স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগ
- রাজধানীসহ বিভিন্ন স্থানে কমতে থাকলে ও পটুয়াখালীতে ঊর্ধ্বমুখী
- তেলবাহী জাহাজে বিস্ফোরণ; একজনের লাশ উদ্ধার
