ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী ২’ নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এখন পর্যন্ত আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
হৃদয়ের বাড়ি হবিগঞ্জের মাদবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সাগর নন্দিনী ২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শাফায়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ওই ঘটনায় এখনো জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক সরোয়ার হোসেন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘সাগর নন্দিনী-২ নামের সুগন্ধা নদীর পাড়ে ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে।’
‘জাহাজটি নোঙ্গর করা অবস্থায় শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচজন দগ্ধ হন। নিখোঁজ ছিলেন আরও চারজন।’
আরও পড়ুন;
- অবৈধভাবে হজ পালন করতে গিয়ে ১৭হাজার মুসল্লি গ্রেফতার
- গরু ব্যবসায়ীকে হত্যার সময় ১৪ লাখ টাকা ডাকাতি; গ্রেপ্তার ৯
- বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- সুনামগঞ্জে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু
- বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো টিকটকার রাজ
- বাল্টিমোরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় নিহত ২
- বিএনপির মূল কর্মসূচি দেশে বিশৃঙ্খল সৃষ্টি করা: তথ্যমন্ত্রী
