বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১ জুলাই) রাত ৮টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুল সরদার নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।
আহতরা হলেন- পারইলের আরেজ আলী, বিশিয়ার মিলন হোসেন ও আদমদীঘির উথরাইলের তাজমিলুর হোসেন। তবে এদের মধ্যে গুরুতর আহত হন বুলবুল সরদার।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান,
‘শনিবার (০১ জুলাই) রাত ৮টায় বুলবুল সরদার মোটরসাইকেলে করে আদমদীঘি থেকে আবাদপুকুর যাচ্ছিলেন।’
‘এ সময় আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’
‘এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হয়।
ওসি আরও জানান,
‘স্থানীয়রা গুরুতর আহত বুলবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
- হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ
- কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু; আহত ১
- সিলেটে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকা
- কোরবানির পশুর চামড়া খাওয়া কি জায়েজ?
- ভয়াবহ দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রীর মৃত্যু
- ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৪
- বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো টিকটকার রাজ
- মোটরচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গৃহবধূর মৃত্যু
- ছুটি শেষে আজ খোলা হলো অফিস-আদালত, ব্যাংক-বীমা
