‘জলাবদ্ধতা ঠিক না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট করবো’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমার এলাকায় ৩০-৪০ লাখ মানুষ এখানে থাকে। ইন্ডাস্ট্রির ময়লা-আবর্জনাসহ বিষাক্ত ময়লা ডিএনডি বাঁধের পানিতে। এই জলাবদ্ধতা যদি অপসারণ করা না হয় তাহলে আমি ওই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করবো।’

রোববার (২ জুলাই) সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন,

আমার প্রত্যাশা আছে কারণ পানিসম্পদমন্ত্রী আমাকে কথা দিয়েছেন। তিনি বলেছেন, কয়েকটা দিন সময় দিন।

ডিএনডি প্রজেক্টের জন্য এক হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

মূলত করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এ টাকাটা আসতে দেরি হয়ে গেছে। তবে জুলাই মাসেই টাকাটা আসবে।

যেহেতু সেনাবাহিনী কাজটি করবে আমার প্রত্যাশা আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি তারা শেষ করতে পারবে। তাদের ওপর আমাদের আস্থা রয়েছে।

তিনি বলেন,

ঈদের সময় আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি। আমার ছেলেকে পাঠিয়েছি।

তিনি তার টিম নিয়ে ওই এলাকাগুলোতে গিয়েছেন। আমাকে জলাবদ্ধতা এলাকার ছবি দেখিয়ে বলল যে অবস্থা সেখানে মানুষের জীবনযাপন করা সম্ভব না।

আমার পানির কানেকশনটা তো ড্রেনের সঙ্গে থাকতে হবে। সিদ্ধিরগঞ্জ পুরোটাই তো সিটি করপোরেশনের এলাকা।

সিটি করপোরেশনের কাছে অনুরোধ সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করেন।

পানিটা যেন ডিএনডি খালে যায়। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা পানিতে নেমে বসে থাকবো।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান,
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম,
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম,
৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি,
৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন,
সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী,
স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহির, আওয়ামীলীগ নেতা মোঃ মাহবুব হোসেন,
সরকারী তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পি,
তপন মাহমুদ, যুবলীগ নেতা হুমায়ুন কবির,যুবলীগ নেতা ফারুক হোসেন,
ডিএনডি প্রকল্পের প্রকল্প পরিচালকসহ পানি সম্পদ মন্ত্রানলয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।