রাজশাহীতে একটি পুকুর থেকে অপহৃত শিশু আনিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আনিকা (৮) নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
সোমবার (২ জুলাই) ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ মখদুম থানার উপ পুলিশ কমিশনার নূর আলম বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়ায় থেকে অনিকাকে অপহরণ করা হয়। এই ঘটনায় সেই দিনই শিশুটির বাবা থানায় একটি জিডি করেন।
এই ঘটনায় তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পরে গতরাত ভোর ৪ টার দিকে নাটোর থেকে তাকে আটক করে পুলিশ।
পলাশ পুলিশকে জানায় মুক্তপণেন টাকা না দেওয়ায় শিশু আনিকাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।
পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির মরদেহ উদ্ধারে রাতে অভিযানে নামে পুলিশ। সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
