‘দোস্তজী’ ছবির হাত ধরে গোটা বিশ্বের সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন কলকাতার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। এবারেও নতুন ছবিতে বড় চমক দিতে চলেছেন চঞ্চল- সেই ইঙ্গিতই দিলেন পরিচালকের নতুন ফেসবুকর পোস্টে।
প্রসূন সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!’
প্রসূনের এই পোস্ট থেকেই টলিপাড়ায় জল্পনা। অনেকেই বুঝতে পেরেছেন চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়ত নতুন কোনো ছবির পরিকল্পনা করেছেন তিনি।
সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বাংলাদেশের পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকীও।
অপরদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।
ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন তিনি। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। ছবিটি এখনও মুক্তি পায়নি।
আরও পড়ুন:
- বর্ষাকালেও ত্বক থাকুক ঝলমলে সতেজ!
- বাড়িওয়ালার দুর্ব্যবহারে ভাড়াটিয়ার আত্মহত্যা!
- শাকিব খানের গোপন বিয়ে-বউ-সন্তান নিয়ে নিশোর কটাক্ষ
- হত্যা মামলায় ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ!
- ফুটবল খেলাকে কেন্দ্র করে কৃষক খুন, আটক ৩
- বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন আর নেই
- ঈদ সালামির লোভ দেখিয়ে অপহরণ, ধর্ষণ শেষে হত্যা
- টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু; মেয়ে নিখোঁজ
- ‘প্রিয়তমা’ দেখতে স্টার সিনেপ্লেক্সে হাজির প্রতিমন্ত্রী
- টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু; মেয়ে নিখোঁজ
- আলেফ অ্যারোনটিকস’র উড়ন্ত গাড়ি এবার যুক্তরাষ্ট্রে!
- এবার নারীদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের!
- প্রেমের টানে তিন সন্তানের জননী কলেজছাত্রের বাড়িতে, অতঃপর…

Comments are closed.