জমি নিয়ে বিরোধে দায়ের করা হত্যা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য শাহজাহান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে,
‘গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগাগাড়া গ্রামের মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই ইউপি সদস্য শাহজাহান আলীর দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে।’
‘এ নিয়ে ২০২২ সালে ২১ জানুয়ারি দুপুরে হাবিজার রহমানের ওপর হামলা করে ইউপি সদস্য ও তার লোকজন।’
‘এতে হাবিজার রহমানসহ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। ওই দিন রাত ৯ টার দিকে আহত হাবিজার রহমান মারা যান।’
‘এ ঘটনায় নিহত হাবিজারের ছেলে রাজু মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি সদস্যকে আসামি করা হয়।’
‘মামলার পর ইউপি সদস্য দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। আজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।’
‘পরে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।’
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে বাসচাপায় একজনের মৃত্যু
- ফুটবল খেলাকে কেন্দ্র করে কৃষক খুন, আটক ৩
- শ্বশুরবাড়ির জামগাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রাসেল ভাইপারের কামড়ে এক সেকেন্ডেই হতে পারে মৃত্যু!
- রাজশাহী ও সিলেট মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
- কোরআন অবমাননায় বিশ্বজুড়ে নিন্দা; সুর পাল্টালো সুইডেন
- বিএনপির অপকর্ম-দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে: প্রধানমন্ত্রী
- ঢাকায় পৌঁছে বার বার ‘বাজপাখি’ নামটি মুখস্ত করতে থাকলেন মার্টিনেজ
