শ্বশুরবাড়ির জামগাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়িতে শ্বশুরবাড়ির জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় শামীম মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আবদুল ওয়ারেজ ওরফে শালদারের ছেলে এবং পলাশবাড়ী উপজেলার খামার মাহমুদপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘শামীম মিয়া এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক করে বিয়ে করেন পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে ফাতেমা বেগমকে।’

‘বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সংসারে ঝামেলা লেগেই থাকতো। গত এক সপ্তাহে আগেও স্ত্রী ফাতেমার সঙ্গে শামীমের ঝগড়া হয়।’

‘একপর্যায়ে স্ত্রী তার বাবার বাড়ী চলে যান। এরপর শামীম মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।’

‘গত রোববার রাতেও কথা হয় বলে জানান স্ত্রী ফাতেমা। তিনি বলেন, রাত ১০ টার দিকে শামীমের সঙ্গে শেষ কথা হয় তার।’

‘এরপর সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে শামীমের শ্বশুরবাড়ির পাশেই জামগাছে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।’

এ বিষয়ে আইসি নুর আলম বলেন,

‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শামীম মিয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

‘স্বজনদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। তার মৃত্যুর রহস্য ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি