চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ।
সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২ জুলাই) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
‘সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে জুলাই মাসের জন্য এলপিজির সমন্বয়কৃত মূল্য ঘোষণা করা হবে।’
‘একই সঙ্গে জুলাই মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।’
এর আগে, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনেই কমানো হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম।
গত ১ জুন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭৪ টাকা, যা আগের মাস মে-তে ছিল ১ হাজার ২৩৫ টাকা। এই হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমে ১৬১ টাকা।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমে মে মাসে।
অপরদিকে, একইভাবে কমেছে অটোগ্যাসের দামও। নির্ধারিত দাম ১ জুন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।
আরও পড়ুন:
- ঈদ সালামির লোভ দেখিয়ে অপহরণ, ধর্ষণ শেষে হত্যা
- নারায়ণগঞ্জে বাসচাপায় একজনের মৃত্যু
- টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু; মেয়ে নিখোঁজ
- ছয় দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু
- শ্রমজীবীদের জন্য ‘সবচেয়ে বাজে’ দেশের তালিকায় বাংলাদেশ
- আমদানি হওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে বাজারে!
- আইপিএল ‘না খেলায়’ বিশাল অঙ্কের পুরস্কার পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার

Comments are closed.