সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
৯ আসামি জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
জামিনের জন্য আবেদন করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন।
জামিন প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন,
‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যানসহ ৯ জন আসামির জামিন শুনানি সম্পন্ন হয়েছে।’
‘যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
‘এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সকলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৪ জুলাই পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায়
চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম।
পরে আহত অবস্থায় তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরের দিন দুপুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১৭ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

Comments are closed.