ঢাকা-সিলেট মহাসড়কে ফোর হুইলার মেক্সির ধাক্কায় ছিটকে পড়ে এক অজ্ঞাত পরিচয় সিএনজি অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,
‘শাহপুর নতুন বাজারে রাস্তার বাম পাশে শায়েস্তগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে হবিগঞ্জগামী একটি ফোর হুইলার মেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজিটি পাকা রাস্তা থেকে ছিটকে কাঁচা রাস্তায় গিয়ে পড়ে।’
‘এ সময় সিএনজির পিছনের একটি চাকা ফেটে যায়।এতে সিএনজিতে থাকা অজ্ঞাত পরিচয় ১ যাত্রী গুরুতর আহত হন।’
‘পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন,
‘দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
- নাদিম হত্যা মামলায় বাবু চেয়ারম্যানের জামিন নামঞ্জুর
- অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- কলেজছাত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত যুবকের ফাঁসির আদেশ
- কলকাতার আরও একটি সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী
- বাড়ি বানাতে গিয়ে আইন ভঙ্গন; বিপাকে নেইমার
- নিয়মিত মৌরি খেলে পাওয়া যাবে বহু উপকার!
- শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০
- কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া
- আলেফ অ্যারোনটিকস’র উড়ন্ত গাড়ি এবার যুক্তরাষ্ট্রে!
- এবার নারীদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের!
- শাকিব খানের গোপন বিয়ে-বউ-সন্তান নিয়ে নিশোর কটাক্ষ

Comments are closed.