লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত বলিউড বাদশাহ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দুর্ঘটনার শিকার হন বলিউড বাদশাহ শাহরুখ খান। গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ঘটনা সূত্রে জানা গেছে,

‘শুটিং করতে গিয়ে শাহরুখ নাকে ব্যাথা পান এবং রক্তক্ষরণ হতে থাকে। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।’

‘চিকিৎসকরা জানান, শাহরুখ খানের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই।’

প্রতিবেদনে বলা হয়েছে,

দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন।

প্রসঙ্গত, শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জাওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে।

ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটও চলছে।

তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না সেটি এখনই নিশ্চিত করে বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন :

এনএএন টিভি