নড়াইলের লোহাগড়ায় লোহার রড দিয়ে পিটিয়ে সিরাজুল ইসলাম মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম মোল্যা রায়গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,
‘সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজারে যান।’
‘সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী গফফার মোল্লার ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাকবিতণ্ডা হয়।’
‘বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল মোল্লা প্রতিবেশী শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।’
‘হঠাৎ শান্তসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সিরাজুলের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করেন।’
‘গুরুতর আহত সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান,
‘মঙ্গলবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
আরও পড়ুন:
- নাদিম হত্যা মামলায় বাবু চেয়ারম্যানের জামিন নামঞ্জুর
- অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- কলেজছাত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত যুবকের ফাঁসির আদেশ
- আড়াইহাজারে স্ত্রী-সন্তানকে এসিড নিক্ষেপ করলো যুবক!
- কলকাতার আরও একটি সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী
- বাড়ি বানাতে গিয়ে আইন ভঙ্গন; বিপাকে নেইমার
- নিয়মিত মৌরি খেলে পাওয়া যাবে বহু উপকার!
- শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০
- কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া
- আলেফ অ্যারোনটিকস’র উড়ন্ত গাড়ি এবার যুক্তরাষ্ট্রে!
- এবার নারীদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের!
- শাকিব খানের গোপন বিয়ে-বউ-সন্তান নিয়ে নিশোর কটাক্ষ

Comments are closed.