শুক্রবার (৭ জুলাই) থেকে আমেরিকা ও কানাডাসহ বিশ্বের ১৫০ প্রেক্ষাগৃহে চলবে ‘প্রিয়তমা’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ।
বৃহস্পতিবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্মাতা একটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া আরও একটি পোস্টে হিমেল আশরাফ প্রেক্ষাগৃহের লিস্টগুলোও দিয়ে দিয়েছেন।

পোস্টে হিমেল আশরাফ লিখেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’।
খুব শিগগিরই হললিস্ট দেয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করব, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”

হিমেল জানান, আমেরিকার পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে।
প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
এতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
আরও পড়ুন :
- এমভি জাডো জাহাজ পায়রা বন্দরে বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে
- কোনো ব্যবস্থা নেয়নি ভোক্তা অধিকার কাঁচা মরিচের দামে ব্যাপক গরমিল
- তামিম : দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চেষ্টা করেছি
- সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম ইকবাল
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম
- মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭
- ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে
- দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার
- নেত্রকোনার কংশ নদে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার
- গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-ট্রেলার সংঘর্ষে চারজনের মৃত্যু
- তীব্র তাপে অসুস্থ কিং কোবরার বোতলে করে পানি পান, ভাইরাল ভিডিও!
- পুরোপুরি সুস্থ হয়ে অভিনয়ে কামব্যাক করবেন সামান্থা!
- পাহাড় ধসের ভারি পাথর গাড়ির উপর গড়িয়ে পড়ে নিহত ২
- হামলার শিকার হলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

Comments are closed.