আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে বুধবারই তার শেষ ম্যাচ ছিল।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম।

এর আগে, হঠাৎ করেই ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানিয়েছিলেন, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি।

তবে শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনের সময়ে আসে পরিবর্তন। ১২টার পরিবর্তে সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টায় শুরু হয়।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি টোয়েন্টি থেকে  আন্তর্জাতিক থেকে  সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি