সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম ইকবাল

সংবাদ সম্মেলনের শুরুর দিকে স্বতস্ফুর্ত থাকলেও একপর্যায়ে গলা ধরে আসে তামিম ইকবালের। তিনি কথাই বলতে পারছিলেন না। বারংবার তাকে মুখ নিচু করে চোখ মুছতে দেখা  যায়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনেই অঝোরে কাঁদলেন দেশসেরা এই ওপেনার। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি