কুড়িগ্রামের রৌমারীতে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।
নিহতরা হল চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)।
বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
‘এ সময় আরও এক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ওসি রুপ কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।’
আরও পড়ুন:
- বিয়ের দিনক্ষণ কি অবশেষে ঠিক করেই ফেললেন মিমি!
- প্রয়াত হলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ
- চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপায় জেনে নিন!
- অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযান, স্বাগত জানালো বিজেসি
- মাদকের চালান দিতে এসে ভারতীয় যুবক আটক
- লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত বলিউড বাদশাহ
- স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
- ৮ জুলাই থেকে ৩০ মিনিট করে সময় বাড়বে মেট্রোরেল চলাচলে
- শ্রাবন্তীই কি তবে জিতু-নবনীতার বিচ্ছেদের কারণ?
- কিশোরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১
- সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িত আরও একজন গ্রেপ্তার
- গাজীপুরে চলন্ত পিকআপে আগুন; প্রাণে রক্ষা পেলেন ১৫ যাত্রী
- আড়াইহাজারে স্ত্রী-সন্তানকে এসিড নিক্ষেপ করলো যুবক!
- প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
