স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে কামাল উদ্দীন (২৫) নামে এক স্বামী।

বুধবার (০৫ জুলাই) সকালে উপজেলা উত্তর ধূরুং ইউনিয়নের ফুড়ার পাড়া গ্রামের নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার জাকের উল্লাহ ছেলে।

ঘটনার বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানায়,

‘সকালে হঠাৎ সামন্য বিষয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি শুরু হয়, যা ক্রমেই ব্যাপক ঝগড়ায় পরিণত হয়।’

‘একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে স্বামী কামাল উদ্দীন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে এনে ভর্তি করেন।’

‘ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।’

এ প্রসঙ্গে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ‘ঘটনা শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি