সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িত আরও একজন গ্রেপ্তার

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় মো.আন্দোলন সরকার (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ জুলাই) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,

‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি নয়নের ভাষ্যমতে আন্দোলন সরকার নাদিম হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন।’

‘পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তার সহযোগীতায় মঙ্গলবার রাতে আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে

পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম।

পরে ১৭ জুন নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে

প্রধান আসামি করে ২২জনের নামসহ আরো ২০থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করেন।

এই পর্যন্ত নামীয় ২২জন আসামির মধ্যে ৫জন গ্রেপ্তার হয়েছে।

এখনও বাবু চেয়ারম্যানের ছেলে মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ

১৭জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

এনএএন টিভি