মেঘে ডাকা আকাশ, বৃষ্টির পানিতে ভেজা বারান্দার গ্রিল- এই বর্ষায় বৃষ্টিপ্রেমীদের কাছে এ যেনো অনন্য এক সৌন্দর্য।
এর মাঝে, সেই বারান্দাতেই যদি থাকে হরেক রকম ফুলে ভরপুর ছোট্ট একটা বাগান তাহলে যেনো খুশি বেড়ে দ্বিগুণ হয়ে যায়।
তবে বর্ষায় সে সব গাছের যত্ন নিতে হয় খুব সাবধানে। এই মৌসুমে কীভাবে করবেন গাছের যত্ন, রইল তার হদিস।
১) বর্ষার মৌসুমে টবে বীজ কিংবা গাছ লাগানোর সময়ে নিকাশির দিকে খেয়াল রাখা ভীষণ জরুরি।
মাটিতে পানি জমলেই কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পানি যেনো না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।
২) বৃষ্টি পড়ার কোনও নির্দিষ্ট সময় নেই। তাই বলে বর্ষাকাল মানেই গাছে পানি দেওয়া বন্ধ করবেন না। রোজের মতো বা নিয়ম মেনে পানি দেওয়া জরুরি।
কিন্তু তার পাশাপাশি খেয়াল রাখতে হবে, বৃষ্টির পানি ও বাইরে থেকে দেওয়া পানি— দুইয়ে মিলে গাছের গোড়ায় যেন বেশি পানি না হয়ে যায়।
৩) বর্ষায় আগাছা জন্মানোর প্রবণতা অনেক বেশি। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার না করলে গাছের বৃদ্ধি হবে না।
৪) আগাছা কাটার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও রেহাই দিতে হবে গাছকে। গাছের বৃদ্ধির জন্য অনেক সময়েই তারা অন্তরায় হয়ে দাঁড়ায়।
এই মৌসুমে নিয়মিত প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করতে হবে। নিমের তেল, লবণ পানি ইত্যদি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
