হজে গিয়ে কাবাঘর তাওয়াফের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পরিদর্শকের মৃত্যু হয়েছে।
মৃত ওই পুলিশ কর্মকর্তার নাম গোলাম মোস্তফা সরকার বাবু (৫০)।
তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা কলেজ রোড এলাকার আলহাজ রোস্তম আলী সরকারের বড় ছেলে।
তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের রংপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা সরকার বাবু পুলিশ বিভাগে সুনামের সঙ্গে চাকরি করার কারণে তাকে সৎ ও একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বেশ সুনাম রয়েছে।
তিনি পুলিশ বিভাগের একজন কর্মকর্তা হিসেবে শান্তি রক্ষা মিশনেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
মৃতের মামা শামছুল হক বুলবুল জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা এবং সৌদি হজে সময় রাত ৩টায় কাবা শরীফ তাওয়াফের সময় তিনি মৃত্যুবরণ করেন।
তার লাশ পবিত্র মক্কা নগরীতে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
- তেল আবিবে ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা; আহত ৭
- আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথসভা আয়োজনের আহ্বান!
- লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত বলিউড বাদশাহ
- কোরআন অবমাননায় বিশ্বজুড়ে নিন্দা; সুর পাল্টালো সুইডেন
- ফ্রান্সে এক রাতেই ৫৭৭ গাড়িতে আগুন, ২০ পুলিশ স্টেশনে হামলা
- বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- টাঙ্গাইলে আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই কিশোরী মা হলেন!

Comments are closed.