নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তার ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সূ্ত্রপাত প্রসঙ্গে জানা গেছে,
‘বুধবার (৫ জুলাই) দুপুর ১২টায় মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআর,বি) গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়।’
‘বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন।’
হামলার এক পর্যায়ে আইসিডিডিআর,বি কমপ্লেক্সে আশ্রয় নেন হিরো আলম। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন,
‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর নারী বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।’
হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন হিরো আলম।
আরও পড়ুন:
- বিয়ের দিনক্ষণ কি অবশেষে ঠিক করেই ফেললেন মিমি!
- প্রয়াত হলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ
- চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপায় জেনে নিন!
- অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযান, স্বাগত জানালো বিজেসি
- মাদকের চালান দিতে এসে ভারতীয় যুবক আটক
- লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত বলিউড বাদশাহ
- স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
- ৮ জুলাই থেকে ৩০ মিনিট করে সময় বাড়বে মেট্রোরেল চলাচলে

Comments are closed.