পায়রা নদীতে নিখোঁজের দুই ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে রশিতে পা আটকে (পেঁচিয়ে) পায়রা নদীতে নিখোঁজের দুই ঘণ্টা পরে জাকির সিকদার (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা তেতুলবাড়িয়া এলাকার পায়রা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত জাকির সিকদার উপজেলার জাকিরতবক এলাকার মেছের সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় ভায়রা ছগিরের ট্রলারে জাকির সিকদার বেতনে জেলের কাজ করতেন।’

‘সেই ট্রলার নোঙর ছেড়ে আসার সময় সকাল ৭টার দিকে দুই পায়ে রশিতে আটকে (পেঁচিয়ে) পায়রা নদীতে পড়ে নিখোঁজ হয়।’

‘নিখোঁজের দুই ঘণ্টা পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় জাকিরকে উদ্ধার করা হয়ছিল। এই মৃত্যুর ঘটনায় জেলে পল্লিতে শোকর মাতম বিরাজ করছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন,

‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি