চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে বোরহান উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বোরহান উদ্দিন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন,
‘প্রতিদিনের ন্যায় শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান।’
‘পরে তাকে দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন,
‘ওই হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন:
- ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করলো মাহাদী
- ৫ দেশে বাংলাদেশের নতুন দূত
- গোমস্তাপুরে চুরি হওয়ার অটো ভ্যান উদ্ধার,আটক-৩
- রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গোলাগুলিতে নিহত ৫
- পরকীয়ার জেরে খুনি ভাড়া করে স্বামীকে হত্যা
- পায়রা নদীতে নিখোঁজের দুই ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
- তামিমকে প্রায় একদিন পর প্রিয় বন্ধু সাকিবের স্মরণ!
- ক্রিকেট জগতে তামিম ইকবাল অনন্য: সিয়াম
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আগারগাঁও-মতিঝিলে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে আজ
- বন্দরে বিচার সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন!
- ক্রিকেটার তামিম ইকবালের হঠাৎ বিদায়ে হতবাক পূজা চেরি
