নিউইয়র্কের হাডসন ভ্যালিতে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় একজন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তার স্বার্থে বহু এলাকায় সড়ক বন্ধ করে দেয় পুলিশ। জারি করা হয় জরুরি সতর্কতা।
এছাড়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়,
‘স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের হাডসন ভ্যালিতে ভারী বৃষ্টিপাতের ফলে নিজ বাড়ি থেকেই পানির স্রোতে ভেসে যান ৩০ বছর বয়সী এক নারী।’
‘পরে উদ্ধারকারী দল তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ওই মহিলার সাথে থাকা আরও দুইজন বেঁচে যান।’
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল ডব্লিউসিবিএস রেডিওকে নিশ্চিত করেছেন যে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং একটি বাড়ি ভেসে গেছে।
এদিকে, দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে যে প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে হাডসন উপত্যকা।
এই এলাকার কিছু কিছু অংশে পাঁচ থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা।
আরও পড়ুন:
- ভাইয়ের কব্জির তিন আঙ্গুল কেটে পলিথিনে মুড়িয়ে হাসপাতালে প্রেরণ
- পরীমণির মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ২৮ আগস্ট নির্ধারণ
- তিন শতাধিক অভিবাসী নিয়ে স্পেনে যাওয়ার পথে ৩ নৌকা নিখোঁজ
- সরকারের সমালোচনা গঠনমূলক হতে হবে: প্রধানমন্ত্রী
- ৭ অঞ্চলে ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
- পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা
- নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় প্রতিবেদন দাখিল পেছালো
- মাকে নির্যাতন করায় বাবাকে খুন করলো ছেলে!

Comments are closed.