বেশ চুপিসারে বিয়ে সারলেন ‘রাঙাবউ’ এর নায়িকা

‘ত্রিনয়নী’ থেকে প্রেমের পথ শুরু হয়েছিল, এবার ৯ জুলাই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তারা। বলা হচ্ছে, অভিনেত্রী শ্রুতি দাসের কথা। বেশ চুপিসারে বিয়ে সারলেন তিনি, এমনকি তাঁর ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারিড করে দিয়েছেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে নিয়েছেন সমাদ্দার।

অনেকটা চুপিসারেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই পরিচালকের সঙ্গে সখ্যতা, এরপর প্রেম।

রবিবার রাতে শ্রুতি ও স্বর্ণেন্দু সমদ্দার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। ৯ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তারা।

‘জাস্ট ম্যারেড’ কেকের ছবি পোস্ট করে শ্রুতির ফেসবুকে পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তাদের প্রেমে মুখর স্টুডিও পাড়া।

এর আগেও, বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এবার একেবারে চুপচাপ কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেললেন শ্রুতি ও স্বর্ণেন্দু।

৮ জুলাই জীবনের এক রঙিন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই দম্পতি। মিস টু মিসেস হয়ে সমদ্দার বাড়ির রাঙা বউ হলেন শ্রুতি।

একটি সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছে,

‘পরিবার ও কিছু ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই বিয়েটা সারতে চেয়েছিলেন তারা। এটা তাদের দুজনের কাছেই বিশেষ মুহূর্ত।’

‘বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। এবার সেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে হয়েছে।’

শ্রুতি আরও বলেন,

‘আমরা দুজনেই রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটা ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। সে কারণেই পরিবারের মানুষজন ও খুব কাছের কিছু অতিথিরা নিমন্ত্রিত ছিল।’

উল্লেখ্য, স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমেই শ্রুতি ও পরিচালকের পরিচয় হয়।

শ্রুতি এই সিরিয়াল দিয়েই ডেবিউ করেন টেলি দুনিয়ায়। নিজেদের প্রেম কাহিনি নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি শ্রুতি বা স্বর্ণেন্দু কেউ।

বিয়ের আগে বেশকিছু রিয়্যালিটি শো-তেও একসঙ্গে দেখা গিয়েছে শ্রুতি-স্বর্ণেন্দুকে। তাদের বয়সের ফারাক নিয়ে কথা উঠলেও তাতে বিশেষ পাত্তা দেননি এই জুটি।

এনএএন টিভি