প্রতারণার মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।
রোববার (৯ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেননি।
পরে আগামী ২৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন আদালত।
আরও পড়ুন: বর্ষাকালে সতেজ থাকুক কোমল পায়ের ত্বক!
আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেন
আরও পড়ুন: নুরুল হক নূরকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম।
উল্লেখ্য, গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে,
‘গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়।’
আরও পড়ুন: গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৩ জনের মৃত্যু
‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাঈনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়।’
‘পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন নোবেল।’

Comments are closed.