নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।
তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি এবং সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমিনের সহধর্মিণী ছিলেন।
উল্লেখ্য, রেবেকা মমিনের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে।
তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমিনের স্ত্রী।
আবদুল মোমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হন তিনি। এলাকাবাসীর কাছে তিনি সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
- মেক্সিকোর প্রধান একটি বাজারে হামলা-আগুন; নিহত নয়
- নারায়ণগঞ্জে নতুন ডিসি মাহমুদুল হক
- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত; তিন দিনে নিহত ৪০
- ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩
- কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা এবার ভারতের টিভিতে
- ভারতে স্কুলবাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ; নিহত ৬
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত
- পড়াশোনা নিয়ে কথা বলা বন্ধ করলেন বাবা, ছেলের আত্মহত্যা
- ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু হবে ১১ জুলাই
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- শ্যালককে পিটিয়ে হত্যা
- দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী
- ২০২৪ সালে এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়
- স্ত্রীকে আটকে রেখে টাকা আদায়, লজ্জায় স্বামীর আত্মহত্যা!

Comments are closed.