পড়াশোনা নিয়ে কথা বলা বন্ধ করলেন বাবা, ছেলের আত্মহত্যা

পড়াশোনা নিয়ে বাবা কথা বলা বন্ধ করায় ১৪ বছর বয়সি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এমন ঘটনা ঘটেছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,

পড়াশোনায় আগ্রহ না থাকার কারণে ছেলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বাবা। এতে কষ্ট পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ছেলেটি।

পুলিশ ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ছেলেটিকে তার বাসার একটি কক্ষে তোয়ালের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, পড়াশোনায় মনোযোগ না দেওয়া

এবং টিউশন এড়িয়ে যাওয়ায় তার বাবা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে সে আত্মহত্যা করতে পারে। ঘটনার আরও তদন্ত চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card