ঝালকাঠিতে রাজাপুরে ৫ দিনেও নিখোঁজ দুই স্কুলছাত্রী সন্ধান মেলেনি। এ ঘটনায় দুই ছাত্রীর পরিবার থানায় সাধারণ নিখোঁজ ডায়রি করেছেন।
নিখোঁজ ছাত্রীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মেডিক্যাল মোড় এলাকার মো. সালাউদ্দিন হাওলাদারের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী সানজিদা আক্তার মীম (১৪) ও হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে ৭ শ্রেণীর ছাত্রী মারিয়া ইসলাম শিমু (১২)। তারা দুজনেই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী।
জানা গেছে, ওই ছাত্রী দুইজন একই এলাকায় পাশাপাশি বসবাস করতেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আর তারা বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও চার দিনেও তাদের কোন সন্ধান মেলেনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’
আরো পড়ুন :
- রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু
- ভুল চিকিৎসায় ফের নারীর মৃত্যু; হাসপাতালে ভাংচুর
- গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা ডিএনসিসির কর্মকর্তাদের
- ব্রাজিলে ভবন ধসে শিশুসহ নিহত ৮,
- বাংলার মাটিতে টাইগারদের বিপক্ষে রেকর্ড ভাঙলো ১১ বছর পর
- ভিয়েতনামে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে লুৎফর রহমানকে নিযুক্ত
- আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায়
- গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ;
- পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- ক্রিকেটার তামিম ইকবালের হঠাৎ বিদায়ে হতবাক পূজা চেরি
