লাইমানে রুশ হামলায় ৮ জনের প্রাণহানি

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের শহর লাইমানে রুশ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।

শনিবার (০৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ৫০০তম দিনে হতাহতের এ ঘটনা ঘটলো।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,

‘লাইমানে রাশিয়ার গোলাবর্ষণে আরও ৫ জন আহত হয়েছে।’

‘রুশ হামলায় একটি বাড়ি, একটি দোকান এবং তিনটি গাড়িতে আগুন লাগে। উদ্ধারকারীরা সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

গত মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন, যা পূর্ব দোনেৎস্ক এবং দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন,

‘এদিন রাত ১০টার দিকে রাশিয়া একাধিক রকেট লঞ্চার দিয়ে শহরে হামলা চালায়। হামলায় একটি বাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে তাদের দাবিগুলো যাচাই করতে পারেনি বিবিসি।’

এর আগে, বৃহস্পতিবার পশ্চিম ইউক্রেনের লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ রকেটের আঘাতে ৯৫ বছর বয়সী এক নারীসহ ১০ জন নিহত হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি