ম্যাচ জিততে ৩৩২ রান করতে হবে টাইগারদের

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান। কেননা রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ব্যাটিংয়ে আমন্ত্রিত আফগানিস্তান বাংলার মাটিতে খেলে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করেছে।

জানা যায়, উদ্বোধনী জুটিতে ৩৬ ওভারে ২৫৬ রান করে আফগানিস্তানের দুই ওপেনার। এরপর ১৪ ওভারে ৯ উইকেট তুলে নেয় বাংলাদেশ ৭৫ রানে।

ওয়ানডেতে এর আগে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ৩২২।

একটি স্কট ল্যান্ডের বিপক্ষে, আরেকটি উইন্ডিজের বিপক্ষে। তাই এবার জিততে নিজেদের সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে হবে তাদের।

আরো পড়ুন :

এনএএন টিভি