রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. পাপ্পু (৪০) নামে এক রোগী মারা গেছেন।
শনিবার সকালে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেরল এফএম শামীম আহাম্মদ।
রামেক পরিচালক বলেন, রাজশাহীর বাঘা উপজেলায় পাপ্পুর বাড়ি। তবে তিনি ঢাকার মুন্সিগঞ্জে কাজ করতেন।
ঈদের ছুটিতে তিনি রাজশাহীতে ডেঙ্গু জ্বর নিয়েই আসেন। গত ২ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তার অবস্থা গুরুতর ছিল।
অবস্থা দেখে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। তার কিডনির সমস্যাও ছিল। আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
পরিচালক আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।
ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা এখন ৭ জন। এদের সবাই ঢাকার বিভিন্ন এলাকা থাকতেন। জ্বর নিয়ে ঈদের ছুটিতে রাজশাহীতে আসেন।
পরবর্তীতে চিকিৎসা নিতে গিয়ে নমুনা পরীক্ষয় তাদের ডেঙ্গু ধরা পরে। রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন :
- ভুল চিকিৎসায় ফের নারীর মৃত্যু; হাসপাতালে ভাংচুর
- পরীমণিকে এবার ক্রিকেটার আশরাফুলের প্রেম প্রস্তাব
- বাংলার মাটিতে টাইগারদের বিপক্ষে রেকর্ড ভাঙলো ১১ বছর পর
- ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান শুরু করছে ডিএনসিসি
- রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎতাড়িত হয়ে যুবক নিহত
- উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: গ্রেপ্তার ৩ রেলকর্মী
- ধানমন্ডিতে ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ,
- গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৩ জনের মৃত্যু
- ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন; শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু
- ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি আত্মহত্যা করেছেন
- ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার
- হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- তামিম : দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চেষ্টা করেছি
