‘ইতিহাস-২’ নিয়ে কাজী মারুফ ফিরছেন আবার!

কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে প্রথমবার অভিনয়ের মাধ্যমে সম্ভাবনার দুয়ার খুলেছিলেন কাজী মারুফ। এর মাধ্যমেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি।  তবে এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও সেগুলো প্রথম ছবির মতো সফলতা পায়নি। এ কারণে ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

তবে এই সবকিছুই এখন পুরনো খবর। নতুন খবর হলো, ফের অভিনয়ে ফিরছেন মারুফ।

সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে কাজী হায়াত বলেন,

‘মারুফের এবারের বাংলাদেশে আসাটা সিনেমার কাজের ব্যাপারে। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।’

প্রসঙ্গত, গত বছর সামাজিক মাধ্যমে মারুফ জানিয়েছিলেন, ‘ইতিহাস’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন।

সে সময় কাজী হায়াত জানিয়েছিলেন, শীঘ্রই ‘ইতিহাস-২’ পরিচালনা করবেন তিনি।

এছাড়া ‘গ্রীন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন বলেও জানিয়েছিলেন। তবে এবার মারুফ ঠিক কোন ছবি দিয়ে ফিরছেন তা কিছু জানাননি বরেণ্য এ নির্মাতা।

আরও পড়ুন;

এনএএন টিভি