দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবন ধসে অন্তত আটজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন।
নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এবং ৫ বছর বয়সী দুইজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়,
‘ব্রাজিলের উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে এক আবাসিক এলাকায় শুক্রবার সকালে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটে।’
‘রাত পর্যন্ত ধসে পড়া ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা।’
তবে ঠিক কি কারণে ধসের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে ভবন ধস এমন সময়ে হয়েছে যখন বেশীরভাগ বাসিন্দা ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা বাড়তে বলে ধারণা তাদের।
নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। নিখোঁজ ও বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কাজ করছেন অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা।
ব্রাজিলের উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রেসিফ শহর মূলত একটি উপকূলীয় শহর যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।
সাম্প্রতিক সময়ে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের কবলে শহরটি। সামনে আরও বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছিলেন পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা।
আরও পড়ুন:

Comments are closed.