দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী

বলিউড সিনেমা ‘জাব উই মেট’ আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমী মানুষদের মনে। শহিদ কাপুর ও কারিনা কাপুর অভিনীত এই সিনেমায় বিশেষত কারিনা কাপুরের চরিত্রটি বেশ পরিচিত। এই সিনেমারই একটি গান ‘তুম সে হি’ ড্যান্স করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক তরুণ ও তরুণী।

আনু নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে,

‘ওই তরুণ ও তরুণী তুমুল বৃষ্টির মধ্যেই রাস্তার ফুটপাতে ‘তুম সে হি’ গানের তালে তালে নাচছেন।’

‘এ সময় দুজনই আসল গানের সঙ্গে তাল মিলিয়ে স্টেপ দিচ্ছেন। পেছনে প্রধান রাস্তা দিয়ে চলছে গাড়ি।’

‘পুরো বিষয়টি উপভোগ করেন তারা। এ সময় অনেকে তাদের দুইজনের দিকে তাকিয়ে ছিলেন।’

তার পোস্টের ক্যাপশন ছিল দিস অর নাথিং, নজর না লাগে।

বলা বাহুল্য, ভিডিওটি শেয়ার করার পরই কয়েক লাখ ভিউ হয়েছে। লাইকও দিয়েছেন হাজার হাজার মানুষ।

ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক সুন্দর হয়েছে। আমি কাঁন্না করছি।’

আরেকজন লিখেছেন, ‘আমি আশা করছি, তারা সারা জীবন এমনভাবেই কাটাবে।’

অন্য এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘জনসাধারণকে বিরক্তির দায়ে পুলিশ আপনাকে গ্রেফতার করার আগ পর্যন্ত সবই ঠিক আছে।’

তবে একজন খানিকটা বিদ্রুপ করে লিখেছেন, ‘ফুটপাত হচ্ছে ভারতে নাচের স্থান।’

আরও একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এ রকম ভেজার একদিন পড়েই আমি জ্বরে ভুগতাম।’

তাছাড়া অনেকেই মন্তব্য করেছেন, লাইক ও প্রতিক্রিয়া এবং ভাইরাল হওয়ার জন্যই এ ধরনের ভিডিও বানানো হয়েছে।

এনএএন টিভি