অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত

সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন ‘টলিউডের সালমান খান’ খ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়- এমন খবরের কানাঘুষায় সরগরম হয়ে আছে পুরো টালিউড জগৎ। তবে এই খবরটি কি আসলেই সত্য নাকি অহেতুক এক কল্পনা মাত্র তার সত্যতা এখনও যাচাই করা যায় নি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে টলিউডের নামী গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলেছে বিস্তর।

এর মাঝেই নায়ককে নিয়ে নতুন গুঞ্জন। মুম্বাইতে নাকি পিয়ার সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত।

দুদিন আগেই সামনে এসেছে পরমব্রতর আসন্ন ছবি ‘বিবাহ-বিভ্রাট’-এর ঝলক।

কিন্তু বাস্তবেও যে তার বিয়ে নিয়ে এমন বিভ্রাট ঘটবে তা কে জানতো? গোপন বিয়ের গুঞ্জন নিয়ে কী বলছেন তারকা?

পরমব্রত অবশ্য গোপন বিয়ের খবর অস্বীকার করেছেন। মজার ছলে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,

‘আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করেছি। প্লিজ এটা লেখো। চারটা সংসার পেতেছি। লন্ডন, ঢাকা, মুম্বাই, কলকাতা চারটা বিয়ে করেছি।’

 উল্লেখ্য, জীবনে প্রেম এসেছে বারবার, লিভ ইন সম্পর্কেও থেকেছেন, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সে সম্পর্ক।

টলিউডে প্রায় আড়াই দশক পার করে ফেলা ৪৩ বছর বয়সী পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা কম নেই। তনুশ্রী, স্বস্তিকার মতো টলি নায়িকাদের সঙ্গে প্রকাশ্যে প্রেম করেছেন পরমব্রত।

দীর্ঘ সময় বিদেশিনী ইকাকেও মন দিয়েছিলেন। কিন্তু করোনাকালে ডাচ সুন্দরীর সঙ্গে সম্পর্কে ইতি টানেন টলি-নায়ক।

এরপরই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে নাম জড়িয়ে যায় পরমব্রতর।

তার সঙ্গেই গোপন বিয়ের রটনা ছড়িয়েছে। যদিও সেসব পাত্তা দিচ্ছেন না পরমব্রত।

পিয়া তার ভালো বন্ধু একথা আগেই জানিয়েছেন। সেই সম্পর্ককে অন্য নাম দিতে না-রাজ তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি