ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোহাম্মদ নাছির উদ্দিন (১৯) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
শনিবার (৮ জুলাই) নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়নপুর ফায়ার সার্ভিস অফিসের এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির নবীনগরের নারায়ণপুর ডি এস কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী। সে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের বাছির মিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,
‘নাছির উদ্দিন শনিবার সকালে ভোলাচং গ্রামের মন্নাফ মিয়ার ছেলে ওবায়দুলের নসিমনে চেপে নবীনগর আসছিল।’
‘এ সময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়নপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেটিতে থাকা নাছির, হিমেল, নসিমনের চালক ওবায়দুলসহ চারজন গুরুতর আহত হয়।’
‘স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে আসার পর নাছিরের অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লায় নেওয়া হয়।’
‘পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই সন্ধ্যায় নাছির মারা যায়।’
আরও পড়ুন:
- হুবেই প্রদেশে ভূমিধস হয়ে নিহত ১, নিখোঁজ ৭
- নুরুল হক নূরকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
- গিনেস ওয়ার্ল্ড থেকে বাদ দেয়া হলো দীর্ঘ চুমুর প্রতিযোগিতা
- গিনেস ওয়ার্ল্ড থেকে বাদ দেয়া হলো দীর্ঘ চুমুর প্রতিযোগিতা
- পরীমণির মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ২৮ আগস্ট নির্ধারণ
- বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে খুন করলো বন্ধু; গ্রেফতার ১
- নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় প্রতিবেদন দাখিল পেছালো
