পূর্ব এশিয়ার দেশ চীনের দক্ষিণাঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলার ঘটনা ঘটেছে।
এ হামলায় ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় সোমবার (১০ জুলাই) গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় নগর সরকারের একজন মুখপাত্র। এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
সরকারি মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান,
‘নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন ছাত্র রয়েছে। এ হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।’
এদিকে, স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে,
‘সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ২৫ বছর বয়সী একজন ব্যক্তি কিন্ডারগার্টেনে হামলা চালায়। যার পারিবারিক নাম উ। হামলার ২০ মিনিট পরে তাকে গ্রেপ্তার করা হয়।’
এই আক্রমণটিকে ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে অভিহিত করেছে স্থানীয় পুলিশ এবং আশে-পাশের এলাকা অবরুদ্ধ করে দেয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে চীনা স্কুলগুলিতে বেশ কয়েকটি ছুরিকাঘাতের হামলা হয়েছে।
এর আগে, ২০২২ সালের আগস্টে, দক্ষিণ জিয়াংসি প্রদেশে একটি নার্সারি স্কুলকেও লক্ষ্য করে এক হামলায় তিনজন নিহত হয়েছিলো।
আরও পড়ুন;
- অটো ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা
- স্ত্রীকে খুন করে ট্যাকো দিয়ে স্ত্রীর মগজ খেলেন নেশাগ্রস্ত স্বামী
- মধ্য রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৬
- শৌচাগার থেকে গায়িকার নিথর দেহ উদ্ধার, নেপথ্যে কে?
- শ্যালককে পিটিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- মাকে নির্যাতন করায় বাবাকে খুন করলো ছেলে!
- পরীমণির মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ২৮ আগস্ট নির্ধারণ

Comments are closed.