ভারতের স্কুলবাসের সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে,
‘দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। ধ্বংসাবশেষ সরিয়ে গাড়ির ভিতর থেকে মৃতদেহ বের করতে বেগ পেতে হয়েছে পুলিশকে।’
খবরে বলা হয়েছে,
‘গজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।’
‘দুর্ঘটনার কারণ হিসেবে অভিযোগ করে জানানো হয়, স্কুলবাসটি ভুল দিকের রাস্তা দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় গাড়িটির গতিও ছিল অনেক বেশি।
‘সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিলেন আট জন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।’
বাসের সঙ্গে সংঘর্ষের ফলে গাড়িটি এমনভাবে তুবড়ে গিয়েছিল যে, দরজা কেটে মৃতদেহগুলো বের করতে হয়েছে।
তবে স্কুলবাসে কোনও শিক্ষার্থী ছিল না। ফাঁকা বাসটিকে নিয়ে উল্টো দিক দিয়ে এগোচ্ছিলেন চালক।
ট্র্যাফিক পুলিশ এডিসিপি আরকে কুশওয়াহা জানিয়েছেন,
‘গাজিপুর থেকে জ্বালানি ভরে উল্টো দিক দিয়ে আসছিল স্কুলবাসটি। গাড়িটি মিরাটের দিক দিয়ে গুরুগ্রামের দিকে যাচ্ছিল।’
‘দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছ’জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’
পুলিশ জানিয়েছে,
‘বাসটি উল্টো দিক দিয়ে আসছিলো। এক্ষেত্রে বাস চালকের ভুলেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। চালককে গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন :
- ভিডিও বানানোর সময় ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লো বাঘ; ভাইরাল ভিডিও
- পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা
- চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
- পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত
- ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩
- চীনে কিন্ডারগার্টেনে হামলার ঘটনায় শিশুসহ নিহত ৬
- মাকে নির্যাতন করায় বাবাকে খুন করলো ছেলে!

Comments are closed.