টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে ভারত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে ভারত।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টায় শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে ম্যাচটি। সেখানেই টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিল ভারত। সুবাদে ১-০ তে এগিয়ে আছে দলটি।

সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card