নড়াইলে তালগাছ কাটা নিয়ে চাচাতো ভাইয়ের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে বিরোধপুর্ণ জমির তালগাছ কাটা নিয়ে আপন চাচাতো ভাই লোকজন নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবলু পেশায় একজন কৃষক।

ঘটনা সূত্রে জানা যায়,

‘হান্দলা গ্রামের মৃত আবজাল শেখের ছেলে বাবলু শেখের সাথে তার আপন চাচাতো ভাই আজমল শেখের ছেলে রিপন শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।’

‘মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবলু শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবলু শেখের জমিতে থাকা তালগাছ কাটতে যায়।’

‘এ সময় খবর পেয়ে বাবলু শেখ ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।’

‘এক পর্যায়ে রিপন শেখ তার হাতে থাকা দেশীয় অস্ত্র (হাইসো) দিয়ে কুপিয়ে জখম করে।’

‘পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

‘সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাই ছিরু শেখ বলেন,

‘আমার চাচাতো ভাই রিপন শেখ সহ তাদের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইকে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন,

‘খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card