আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এছাড়াও গঙ্গা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
রোববার (৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের c পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে,
‘ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় উভয় নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।’
‘তবে গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’
এতে আরও বলা হয়েছে,
‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’
‘সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।’
আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাসমূহের তথ্যানুযায়ী,
‘আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ছাড়াও তৎসংলগ্ন ভারতের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’
‘ফলে এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদী সমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।’
‘এছাড়াও আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।’
আরও পড়ুন:
