সায়েন্সল্যাব এলাকার ফুটপাতে পড়ে ছিলো ভবঘুরে নারীর মরদেহ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) বেলা ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার জানান,

‘সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।’

‘ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি