ময়মনসিংহের জমি বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে শাফিয়া খাতুন (৬০) নামে বৃদ্ধা খুন হয়েছেন।
বুধবার (১২ জুলাই) সকালের দিকে জেলার নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাভাঙারি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাফিয়া একই গ্রামের মৃত ছোবানের স্ত্রী।
নিহতের ছেলে সুমন মিয়া জানান,
‘প্রায় ২৫ দিন আগে প্রতিবেশী কাসেমের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করি। কিছু টাকা বাকি থাকার পরও দলিল করে দেওয়া হয়েছে।’
‘আমার মা শাফিয়া খাতুন জমি বিক্রির বাকি টাকা বারবার চাইতে গেলেও কাসেম তা দিতে অস্বীকার করছিল।’
‘সে বলছিল জমি কিনেছি দলিল হয়েছে, এখন আবার কিসের টাকা। এ নিয়ে শাফিয়ার সঙ্গে কাসেমের তর্ক হয়।’
‘এতে কাসেম ও তার স্বজনরা ক্ষীপ্ত হয়ে আজ সকালে শাফিয়ার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাফিয়া খাতুনকে মারাত্মক ভাবে আহত করে।’
‘পরে স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাফিয়া মারা যায়।’
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান,
‘লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আরও পড়ুন:

Comments are closed.