পেঁয়াজ খাওয়া কতটা স্বাস্থ্যকর শরীরের জন্য?

বর্তমান যুগে ‘পেঁয়াজ ছাড়া রান্না’ এই বিষয়টা ভাবাই যেনো বৃথা। এই একটি জিনিস যে কোনো রান্নার মূল স্বাদ এনে দেয়।। এছাড়া, খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার ঐতিহ্য বাঙালিদের ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?-

প্রতিটি জিনিসের উপকারিতা-অপকারিতা দুটোই থাকে। অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজও কিন্তু শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। চলুন জেনে নেয়া যাক সেগুলো:-

কাঁচা পেঁয়াজের উপকারিতা

১. কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

যাঁরা রক্তচাপের সমস্যায় থাকেন, তাঁরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খেতে পারেন।

২. পেঁয়াজে জৈব সালফার থাকে বিধায় ঝাঁজালো একটা গন্ধ হয়। তবে এই জৈব সালফার রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে মুখ্য ভূমিকা পালন করে।

এর ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।

৩. কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। পেঁয়াজে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার।

শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন।‌

৪. কাঁচা পেঁয়াজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। বিধায় শরীর তাজা থাকে।

কাঁচা পেঁয়াজের অপকারিতা

১. পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে।

এছাড়া এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে, যা কেউ কেউ ভালোভাবে হজম করতে পারে না। এমতাবস্থায় অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

২. যদি কোনো কারণে পেট সংক্রান্ত সমস্যা থেকে যায় তাহলে পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন।

কাঁচা পেঁয়াজের কারণে হজমের সমস্যা আরও বাড়তে পারে।

৩. অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়। তাই কাঁচা পেঁয়াজ পরিমিত পরিমাণে খেলেও খাওয়ার পর পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

৪. প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় বুকে জ্বালাপোড়া হতে পারে। এতে অম্বলের সমস্যা তৈরি হতে পারে।

এনএএন টিভি