মঙ্গলবার (১১ জুলাই) নোয়াখালী জেলার হাতিয়ায় নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তিনটি মাছ ধরার ট্রলার ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় তিন ট্রলার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, জব্দ করা কারেন্ট জাল পোড়ানো হয়।
হাতিয়ার নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অফিস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
এই সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সারওয়ার,
উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল, নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন এবং মৎস্য অফিস ও নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ-পুলিশ জানায় ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার নির্দেশ অমান্য করে জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিলো।
এই খবর পেয়ে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের একটি দল যৌথভাবে অভিযানে নামে।
এই সময় তিনটি ট্রলার এবং ট্রলারে থাকা চালকসহ ১৫ জেলেকে আটক ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত ট্রলারের মালিকদের জরিমানা করেন এবং আটক জেলেদের ছেড়ে দেন । জব্দ করা কারেন্ট জাল পোড়ানো হয়।
আরও পড়ুন:
