কথায় বলে, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। তবে বর্তমানে নারী আর পুরুষের সমান অবদানে একটি সুখের সংসার গঠিত হয় বলেই সকলের ধারণা। তবে কখনো কখনো নারীর স্বভাবের কারণেই সংসারে অশান্তি দেখা দেয়। স্ত্রীর মধ্যে যদি গুরুতর কিছু ত্রুটি থাকে, তবে কেবল বিবাহিত জীবনই ক্ষতিগ্রস্ত হয় এমন নয়, ক্ষতি হয় পরিবারেরও। চলুন এমন দুটি স্বভাবের কথা জেনে নিই-
অতিরিক্ত সন্দেহ করা
অনেকেই মনে করেন, স্বামীকে চোখে চোখে না রাখলে স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে যাবে। সে কারণে স্বামীকে সবসময় চোখে চোখে রাখেন।
স্বামীর সারাদিনের কাটানো সময়ের হিসাব মিলাতে শুরু করেন, একটু এদিক-মেদিক হলেই শুরু করে দেন কৈফিয়ত চাওয়া, ঝগড়া ঝামেলা।
এ কারণে সংসারের প্রতি ধীরে ধীরে অনীহা চলে আসে।
তাই একজন আদর্শ স্ত্রী হয়ে উঠতে সর্বপ্রথম এই বিষয় দূর করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ডাক্তারের সহযোগিতা নিতে হবে।
বাজে ভাষা ব্যবহার করা
বাজে বা কটু কথা অনেকসময় অস্ত্রের চেয়েও বেশি আঘাত করে। যেসব নারী বাজে ভাষা ব্যবহার করে তারা কিছু চিন্তা না করেই গালিগালাজ করে।
এরা অন্যের আবেগের মূল্য দেয় না। বাজে ভাষা ব্যবহারকারী নারী পরিবারের ভাবমূর্তিও নষ্ট করে দেয়।
কথায় কথায় রাগ দেখানো
রাগ সবসময় কাজ নষ্ট করে। চাণক্যের মতে, ক্রোধে লিপ্ত ব্যক্তি ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারেন না।
যেসব নারী কথায় কথায় রাগ দেখান তারা অন্যদের অসহ্য যন্ত্রণা দেন।
রাগান্বিত স্ত্রীর কারণে সংসারে অশান্তি আসে। সুখ নষ্ট করে দেয় এই আচরণ।
আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য
একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য হলো, তিনি মন, কথা ও কাজে শুদ্ধ।
তার আচার-আচরণ হবে ভালো। তিনি শ্বশুরবাড়িকে নিজের বলে মনে করবেন। শান্তিতে সংসার করবেন।

Comments are closed.