করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৩ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২৮৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৭০ জন সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৩৯ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৯৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৪৯৪টি।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ৫৮৮টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন :
- স্ত্রীর করা যে তিনটি ভুলে ভাঙন ধরে দাম্পত্য জীবনে!
- বাংলাদেশের নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
- চাটখিলে ফুটবলে লাথি মেরে ফেলে দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের!
- যে নেতিবাচক অভ্যাসগুলো আপনার আত্নবিশ্বাস ভাঙার
- নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন ইন্তেকাল করেছেন
- কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা এবার ভারতের টিভিতে
- সাম্প্রতিক সিনেমার ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে মুখ খুুললেন ফারুকী!
- কাঁঠাল বীজ দিয়ে হরেক রকম পদ ও এর গুণাগুণ!
- চীনে কিন্ডারগার্টেনে হামলার ঘটনায় শিশুসহ নিহত ৬
- জাপানে প্রবল বৃষ্টিপাতে বন্যা; ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৬
- তিন শতাধিক অভিবাসী নিয়ে স্পেনে যাওয়ার পথে ৩ নৌকা নিখোঁজ
- সরকারের সমালোচনা গঠনমূলক হতে হবে: প্রধানমন্ত্রী
- নবীনগরে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১

Comments are closed.